সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের কামারগাওয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামে গত সোমবার দিবাগত রাতে এক ব্যবসায়ীর বাড়ীতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়েছে। চোরেরা বাড়ীর পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে স্বর্নালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ৩লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
সুত্রে জানা যায়, ওই গ্রামের সৈয়দ তাহির মিয়ার পুত্র ব্যবসায়ী সৈয়দ শামিম আহমদ ঘটনার রাতে তার শশুর বাড়ীতে থাকার সুবাধে বাড়ীঘর তালাবদ্ধ থাকে। খালিবাড়ী পেয়ে রাতের কোন এক সময় বাড়ীর পেছনের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ষ্টিলের আলমিরা ভেঙ্গে নগদ ১৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্নালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি সদস্য সিরাজ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ওই বাড়ী পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com