শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সুজিত রায়ের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক সুজিত রায়ের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সংগঠনের ঘাটিয়া বাজারস্থ কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ এম এ ওয়াহিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নারায়ণ দাশ, প্রদ্বীপ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, সৈয়দ আব্দুল আজিজ, শংকর রায় শশ্বু, রাজিব রায় রাজু, সাংগঠনিক সম্পাদক সজল রায়, প্রচার সম্পাদক ফসয়ল খান, অর্থ সম্পাদক সন্তোষ দেবনাথ, উজ্জল খান, দিলীপ বর্মন, বাদল রায়, মিহির রায়, প্রদ্বীপ দাস,  পিকে রায় পিন্টু প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা সুজিত রায়ের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌর এলাকার যশেরআব্দা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আনোয়ার হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক সুজিত রায়ের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে গত ৫ অক্টোবর হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১১, তারিখ, ০৫/১০/২০১৫ইং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com