মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে সিটিসেল কর্মকর্তার নগদ ২ লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার ছিনতাই

  • আপডেট টাইম বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে এক সিটিসেল কর্মকর্তার নোহা মাইক্রো আটক করে নগদ ২ লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণালংকার ছিনতাই করেছে একদল ডাকাত। জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার আদমপুর গ্রামের মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে ও সিটিসেল মোবাইল ফোন কোম্পানীর ভৈরব শাখার ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ান স্বস্ত্রীক কোম্পানীর নোহা মাইক্রো নং (ঢাকা মেট্রো-চ-১৩-৩৩৬৬) যোগে ভৈরব যাওয়ার পথিমধ্যে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের সন্নিকটে পৌছামাত্র ৮/১০ জনের একটি ডাকাত দল গাড়ি আটক করে ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ৪২ হাজার টাকা দামের একটি মোবাইল ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com