শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

উন্নয়ন মেলার উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জন সংক্রান্ত বিষয়ে হবিগঞ্জে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিমতলায় মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা প্রমাসক সাবিনা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুর রউফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলীপ কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী ও প্রেসক্লাব সাধারন সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। মেলায় ১৬টি স্টলে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম প্রদর্শন করা হয়। আগামী বুধবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, দেশের অর্থনীতিতে তার যুগান্তকারী উন্নয়ন এর কারনে এখন বিশ্ব ব্যাংকই স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তবে শেখ হাসিনা  এতেই সন্তুষ্ট না হয়ে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার জন্য কাজ করে যাচ্ছেন। জাতিসংঘ থেকেও বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনাকে পুরস্কৃত করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com