রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ॥ ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নদীতে জাল দিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত সাহেদ আলীর দাফন গতকাল সোমবার রাত ৯টায় সম্পন্ন হয়েছে। গত রবিবার বেলা ১টার দিকে দু’পক্ষের সংঘর্ষে সে নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলা সদরস্থ বাহুবল গ্রামের শাহীন মিয়া নিকটস্থ করাঙ্গী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের এখলাছ মিয়া তাকে মারধোর করে। এ ঘটনার জের ধরে রোববার বেলা ১টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১১ ব্যক্তি গুরুতর আহত হয়। আহতাবস্থায় বাহুবল গ্রামের আব্দুল মালেকের পুত্র সাহেদ আলী (৩০) কে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অন্যান্য আহতদের মাঝে আব্দাল মিয়া (৪৪) ও উজ্জল মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল এবং আলেছা চান (৪৫), আব্দুল করিম (২৭), আবুল কাশেম (১৮), সার বানু (২০), সাহেনা (২০) কে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com