মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১ ॥ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর নামকস্থানে যাত্রীবাহি বাস উল্টে ১ জন নিহত ও ৩০ যাত্রী আহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের বাহুবল উপজেলার লস্করপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে বাঁচাতে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই গাজীপুর জেলার মৌচাক এলাকার বক্কর আলীর ছেলে সাহেব আলী (৪০) বাস চাপায় নিহত হন।
নিহতের স্ত্রী জানায়, তার স্বামী সহ তিনি দুই মেয়েকে নিয়ে সিলেটে মাজারে গিয়েছিলাম। তার স্বামী ও তিনি গাজীপুরের মৌচাকে জ্বাল-মুড়ির ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে।
বাসের যাত্রী ইসমাইল হোসেন জানান, গাজীপুর থেকে শনিবার বিকেলে একটি বাসযোগে তারা সিলেট মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। রবিবার বেলা ৩টার দিকে সিলেট মাজার থেকে ছেড়ে আসা তাদের বহনকারী (ঢাকা মেট্রো জ ১৪-০০৬৪) বাসটি বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে বাঁচাতে চালক হার্ড ব্রেক করলে মহাসড়কেই বাসটি উল্টে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com