মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে বিভিন্ন সভায় এমপি আবু জাহির ॥ সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির জীবনমান্নয়নে কাজ করে যাচ্ছে

  • আপডেট টাইম বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র বিভিন্ন প্রকল্প, ক্ষুদ্র ঋণসহ উন্নয়মুখী পদক্ষেপ গ্রহন করে চলছে। এ লক্ষ্যে একটি বাড়ি একটি খামার, পল্লী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলছে। যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করছে।
গতকাল মঙ্গলবার লাখাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন, ঝড়ে পড়া রোধ এবং শিক্ষায় আগ্রহী করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করেছে। নারীর নির্যাতন প্রতিরোধ ও সহিংসতা রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। পরে প্রধান অতিথি নারী নির্যাতন বন্ধ ও সহিংসতা রোধে অনলাইন তথ্যভিত্তিক তথ্য সরবরাহে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি বাড়ি ও একটি খামার প্রকল্পের ৫ সমিতির ২৭ জন সদস্যের মাঝে ৩ লাখ ১১ হাজার টাকার চেক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে সেকায়েফ প্রকল্প-এর আওাতায় বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভাল ফলাফলের জন্য উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয়, বামৈ মডেল উচ্চ বিদ্যালয়, জিরুন্ডা মানপুর তোফাইলিয়া মাদ্রাসা শিক্ষকদের মাঝে লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেক প্রদান করেন।
এদিকে একই দিনে পরম্ভে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আগামী ঈদুল আজহায় উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এমপি আবু জাহির আইন শৃংঙ্খলা উন্নয়ন ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতার আহবান জানান। পরে প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com