রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এরশাদের উপদেষ্টা ববি হাজ্জাজ আটক?

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) আটক করেছে বলে তাঁর পরিবার দাবি করেছে। তবে র‌্যাব বলেছে, তাঁকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। গত শনিবার তাঁর পরিবারের একটি সূত্র জানায়, হাজ্জাজকে র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে র‌্যাব এর পক্ষ থেকে তখন এই বিষয়টি কেউ নিশ্চিত করেননি। শনিবার বিকেল চারটায় র‌্যাব-১ এর কার্যালয় থেকে ববি হাজ্জাজকে দেখা করতে বলা হয়। এরপর তিনি বিকেল পাঁচটায় এরশাদের পক্ষ হয়ে সংবাদ সম্মেলন করেন। পরে আবারও তাঁকে র‌্যাব কার্যালয়ে ডেকে পাঠানো হয়। তাঁকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে শনিবার রাতে ওই সূত্রটি দাবি করেছিলো। গতকাল রোববার সকালে র‌্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ববি হাজ্জাজকে আজ (রবিবার) সকালে ছেড়ে দেওয়া হয়েছে। ববি হাজ্জাজ জাতীয় পার্টির রিসার্চ অ্যান্ড স্ট্র্যাটেজিক উইংয়ের প্রধান এবং এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এইচ এম এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার পর গত শুক্রবার এক বিবৃতিতে ববি বলেছিলেন, এরশাদ তাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন। শনিবারও মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে এরশাদের নির্বাচনে অংশ না নেওয়া এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com