সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

এবার শহরতলীর পূর্ব মাহমুদাবাদে ছোট বোন প্রেমে সাড়া না দেয়ায় বড় বোনকে বখাটের জুতা পেটা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ ছোট বোন প্রেমে সাড়া না দেয়ায় বড় বোনকে জুতা পেটা করেছে  এক বখাটে। বখাটে ইউনুছ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার পূর্বমাহমুদাবাদ গ্রামের আইয়ূব আলী পুত্র। গতকাল বিকেলে এ ঘটনাটি ঘটে মাহমুদাবাদ খোয়াই নদীর বাঁধের নিকট।
লাঞ্ছিত পরিবারের স্বজনরা জানান, উত্তর তেঘরিয়া গ্রামের কলেজ পড়–য়া ছাত্রীকে পূর্ব মাহমুদাবাদ গ্রামের বখাটে ইউনূছ মিয়া দীর্ঘ দিন যাবত কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত করত। ইউনূছের এই সব কর্মকান্ডের ব্যাপারে তার পরিবার বিষয়টি বেশ কয়েক বার জানানো হয়। এতে ইউনুছ মিয়া আরো ক্ষিপ্ত হয়ে উঠে। ইউনূছের বখাটে পনায় অতিষ্ট হয়ে মেয়েটি বেশ কয়েক দিন কলেজে আসা বন্ধ করে দেয়। গতকাল ওই ছাত্রী’র বড় বোনকে নিয়ে কলেজে যায়। কলেজ থেকে বাড়ী ফেরার পথে বখাটে ইউনুছ তাদেরকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। বিষয়টি ওই ছাত্রীরা বাড়ীতে পৌছু পরিবারের কাছে জানায়। এ খবর শুনে ছাত্রীদের মা তাদের নিয়ে বখাটে ইউনুছের বাড়ী গিয়ে তার পিতা আইয়ূব আলীর’ নিকট বিচার প্রার্থী হয়। এ সময় আইয়ূব আলী তাদের বলে, তোমাদের ব্যাপারটা পরে দেখা যাবে। এ কথা শুনে ছাত্রীরা তার মার সঙ্গে বাড়ী ফেরার পথে বখাটে ইউনুছ তাদের উপর আকর্ষিক হামলা করে। এ সময় ইউনুছ ওই ছাত্রী’র বড় বোনকে প্রকাশ্যে জুতা পেটা করে শাসিয়ে দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ দিকে এঘটনাটি মিমাংসা করতে ইতিমধ্যেই কিছু গ্রাম্য মাতব্বর উঠে পড়ে লেগেছে। এ নিয়ে এলাকায় চলছে মৃদুগুঞ্জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com