বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক হালীম গুরুতর অসুস্থ ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক ও এটিএন বাংলা/এটিএন নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল হালীম ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
সাংবাদিক আব্দুল হালীম গত সোমবার দিনগত রাত ৩টায় ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্তানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও বিজয়ের প্রতিধ্বনি পত্রিকা কর্তৃপক্ষ।
এ ছাড়া তার সুস্থতা কামনায় মাধবপুর উপজেলার কমলপুর আলহাজ্ব তহুরা বেগম হাফিজিয়া মাদরাসায় দৈনিক বিজয়ের প্রতিধ্বনির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দৈনিক বিজয়ের প্রতিধ্বনির সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান আদিল, মুফতি সিরাজুল ইসলাম, হাফেজ সালমান, পত্রিকার নির্বাহী পরিচালক শরীফুর রহমান মান্না, শাহজানসহ মাদ্রাসার ছাত্রবৃন্দ।
এদিকে সাংবাদিক আব্দুল হালীমের রোগমুক্তি কামনা করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন-সাংবাদিক আব্দুল হালীম গুরুতর অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বিবৃতিতে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ অসুস্থ সাংবাদিক আব্দুল হালীমের রোগ মুক্তির জন্য সাংবাদিক মহলসহ হবিগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com