বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চিকিৎসার অবহেলায় আবারো নবজাতক মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় আরো এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাহারগাঁও গ্রামের নবজাতকের পিতা ঘোশেস দাস জানান, গত শনিবার তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলে নবজাতক জন্ম গ্রহণ করে। তার নবজাতক শ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। বারবার ডাক্তারকে বলার পরও তারা কোন চিকিৎসা নেয়নি। চিকিৎসা না দিয়ে গল্প গুজবে ব্যস্ত থাকেন ডাক্তার, নার্সরা। গতকাল ওই সময় শিশুর অবস্থার অবনতি হলে নার্সকে বলার পর সে বলে ডাক্তারের কাছে যেতে। তিনি বললে অক্সিজেন লাগানো হবে। এদিকে ডাক্তারের কাছে গেলে হাসাপাতালের শিশু বিভাগের ডাক্তারকে পাওয়া যায়নি। এভাবে আসা যাওয়া করতে করতে নবজাতক মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ নিয়ে নবজাতকের স্বজনদের সাথে নার্স ও আয়াদের বাকবিতন্ডা হয়। এ ব্যাপারে ওই শিশুর পিতা জানান, অভিযুক্ত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com