বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

  • আপডেট টাইম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এবার ধর্ষণের স্বীকার হলো বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এক স্কুল ছাত্রী। নিজ বাড়ী থেকে প্রতিবেশীর বাড়ী থেকে প্রাইভেট পড়ে আসার পথে গত বুধবার রাত ৮টার দিকে এক লম্পটের কু-নজরে পড়ে ধর্ষিত হলো ওই ছাত্রীটি। সে ওই গ্রামের রাঙ্গাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। লম্পট ধর্ষক সইফুল (২২) এর বাড়ী বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাঙ্গাহাটি গ্রামে। সে ওই গ্রামের লেবু মিয়ার ছেলে। এ দিকে গতকাল দুপুরে এ বিষয়টি ওই ছাত্রীর বাবা বানিয়াচং থানায় উপস্থিত হয়ে ওসি নির্মলেন্দু চক্রবর্তীকে অবগত করলে তাৎক্ষনিক ওই লম্পট সইফুলকে গ্রেফতার করতে তিনি ওই এলাকায় পুলিশ মোতায়েন করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত খাগাউড়া ইউনিয়নের রাঙ্গাহাটি গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনাচর্জ নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাত ৮টার দিকে। আর খবর পেলাম শুক্রবার দুপুরে। ঘটনাটি অবহিত হওয়ার পরপরই সইফুলকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আশাকরি খুব শ্রীঘ্রই তাকে গ্রেফতার করে ঘটনার বিস্তারিত জানতে পারব। গতকাল ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com