শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১৭ ডিসেম্বর থেকে ফের টানা কর্মসূচি!

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। শুক্রবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হয়েছে। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল। তবে ১৬ ডিসেম্বরের মধ্যে সমঝোতার কোনো লক্ষণ দেখা না গেলে ১৭ ডিসেম্বর থেকে ফের টানা কর্মসূচি দেবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনরত বিরোধী জোট। এক্ষেত্রে হরতাল বা অবরোধের কথা ভাবছে তারা। দুই দলের শীর্ষ পর্যায়ে যে সংলাপ চলছে তাতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হয়ে গেলে বিরোধী জোট টানা কর্মসূচি থেকে ফিরেও আসতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করেন বিরোধী দলের নেতারা। গত কয়েক সপ্তাহ ধরে টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিরোধী জোটের দাবি এখনো আদায় হয়নি। বিএনপি রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছিল। কিন্তু কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে ওইদিন জামায়াত হরতাল ডেকেছে। এজন্য বিএনপির পূবঘোষিত সমাবেশ না-ও হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com