মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

আউশকান্দি দি লিটল ফায়ার জুনিয়র হাই স্কুলে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি (ইউসুফ নগর) দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুলে গত শুক্রবার দিবাগত গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দূর্বৃত্তরা স্কুলের ১১টি কক্ষ ও অফিসের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। জানা যায়, উপজেলার আউশকান্দি বাজারের অদূরে ইউসূফ নগরে দি লিটল ফ্লাওয়ার্স জুনিয়র হাই স্কুলে কোন পাহারাদার না থাকায় রাতে ১১টি কক্ষের তালা ভেঙ্গে ১টি কম্পিউটার, ১টি পানির মটর, ১২টি সিলিং ফ্যান ও অফিস কক্ষের ২টি আলমারী ভেংঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সহ ২য় সেমিষ্টার পরিক্ষার উত্তর পত্র চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মোঃ জমির উদ্দিন এর সাথে যোগযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতি পূর্বে পাহারাদার থাকাকালীন সময়ে আরো ২বার চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। উল্লেখিত ঘটনায় শিক্ষক, অভিভাবক ও স্কুলের প্রতিষ্টাতা সংগঠন বন্ধন সোসাইটির মধ্যে অজানা আতংক ও ক্ষোভ বিরাজ করছে। তবে স্কুলের ফ্যান মটর এর পাশাপাশী কাগজ পত্র ও ২য় সেমিষ্টার পরীক্ষার উত্তর পত্র চুরি হওয়ায় অনেকেই বিষয়টিকে স্বাভাবিক চুরি হিসাবে মনে করছেন না। হয়তো এর পেছনে কোন কু-চক্রি মহল কাজ করছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com