শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শহরতলীর বহুলা থেকে ভূয়া স্বামী-স্ত্রী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা থেকে ভূয়া স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সহযোগি পালিয়ে গেছে। গত বুধবার দিবাগত গভীররাতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোফাচ্ছেল হক (২৫) এর সাথে রং নাম্বারে পরিচয় হয় ঢাকা যাত্রাবাড়ি বিবির বাগিচা এলাকার বাসিন্দা দিপু রায় চৌধুরীর কন্যা রিয়া রায় চৌধুরী (২০)। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠলে রিয়া ধর্মান্বরিত হয়। পিত্রালয় থেকে টাকা-পয়সা, স্বর্ণালংকার নিয়ে মোফাচ্ছেলের সাথে পালিয়ে যায় এবং রিয়া আক্তার রুমা নাম ধারণ করে ঢাকা যাত্রাবাড়ি এলাকার একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করে। এক পর্যায়ে রিয়ার সরলতার সুযোগে টাকা পয়সা হাতিয়ে নিয়ে মোফাচ্ছেল সটকে পড়ে। ৬ মাস পূর্বে তাকে খোজতে এসে পরিচয় হয় তার বন্ধু বহুলা গ্রামের ফয়সল আহমেদের। ফয়সল তাকে ধর্মবোন বানিয়ে বহুলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে। সেখানে মোফাচ্ছেল স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর সংসার করতে থাকে। তাদের চলাফেরা স্থানীয়দের নিকট সন্দেহজনক হলে বিষয়টি পুলিশকে অবগত করলে সদর থানার এসআই রাসেলসহ একদল পুলিশ ভূয়া-স্বামী স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের সহযোগি পালিয়ে যায়। থানায় তারা ভূয়া নাম-ঠিকানা দেয়। বিয়ের কোন প্রমাণ দেখাতে পারেনি। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পুলিশের সন্দেহ হয় তারা ভূয়া-স্বামী স্ত্রী এবং বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িত। গতকাল বৃহস্পতিবার তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com