শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

‘আমি অসুস্থ নই’ আমাকে আটক রাখা হয়েছে-এরশাদ

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৩৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে অসুস্থ নন বলে দাবি করেছেন। গ্রেপ্তারের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসার নামে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমি অসুস্থ নই। আমাকে আটকে রাখা হয়েছে।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় সিএমএইচ থেকে পাঠানো বিশেষ বার্তায় এরশাদ এমন মন্তব্য করেন। তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জারের মাধ্যমে এ বিশেষ বার্তা পাঠান তিনি। সিএমএইচে তাকে চিকিৎসার নামে আটকে রাখার নিন্দা জানিয়ে এরশাদ বলেন, ‘আমি জাতীয় পার্টির সব নেতাকর্মীকে ধৈর্য্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছি।’ পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসেবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এবং এটি তার নিজস্ব মতামত হিসেবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলা বিরোধী যে কোনো কজের জন্য আমি যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।’ তিনি বলেন, ‘পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও আমার ভাই এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন। ববির মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জনাবো। তিনি বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com