শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মাধবপুর জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন ব্যবসায়ী পংকজ কুমার সাহা

  • আপডেট টাইম রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৬৮৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছেন মাধবপুরের এক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরীটি তালিকাভূক্ত করা হয়।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিমাংশু রঞ্জন সাহার ছেলে ও পৌরসভার মেয়র হীরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ কুমার সাহা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বালুমহালসহ ঠিকাদারী ব্যবসা করে আসছেন। তার ভাই মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই একটি মহল সাহা ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী পংকজ সাহার ক্ষতি সাধনের জন্য বিভিন্ন দপ্তরে নামে বেনামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। যে কোন সময় ওই কুচক্রী মহল তার ও তার ভাইয়ের ক্ষতি করতে পারে। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com