বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বিভিন্ন মহলের শোক ॥ আজ জানাজা বাহুবলের পাঁচ গ্রাম নেতা সামসুল হোসেন দরবেশ আর নেই

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মুরুব্বি, সমাজসেবক ও পাঁচ গ্রাম নেতা সাবেক ইউপি সদস্য সামসুল হোসেন দরবেশ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারণে উপজেলার লামাতাসি গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। আজ বুধবার বিকাল ৪টায় উপজেলার মিরপুরস্থ আলিফ সোবহান চৌধুরী কলেজ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রবীন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সামসুল হোসেন দরবেশের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে মরহুমের আত্মার শান্তি কামনায় বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শোক প্রকাশকারী নেতৃবৃন্দ হলেন, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মন্নাফ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, দৈনিক হবিগঞ্জ সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি নীরঞ্জন সাহা নীরু, বাহুবল উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সামসুদ্দিন, লামাতাসি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান টেনু, মিরপুর উন্নয়ন ফোরামের নির্বাহী সভাপতি দিদার এলাহী সাজু, সাধারণ সম্পাদক এম এ আজাদ, সাংগঠনিক সম্পাদক মিলন শাহ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com