সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজ হিন্দু ধর্মলম্বীদের মনষা পূজা ॥ প্রতিমা বিক্রির ধুম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৬০১ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ আজ মঙ্গলবার হিন্দু ধর্মলম্বীদের মনষা পূজা। আর এ পূজাকে ঘিরে কারিগরেরা কাটাচ্ছেণ ব্যস্ত সময়। গ্রামে-গঞ্জের বাড়িতে বাড়িতে এ পূজা অনুষ্ঠিত হওয়ায় এ পূজার আমেজ থাকে অন্য রকম। সবাই ব্যস্ত রয়েছেন পূজার প্রস্তুতি নিয়ে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় ছোট বড় সবাই এখন পূজার কাজে ব্যস্ত।
কথা হয় বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের পূজারী অপূর্ব চক্রবর্তীর সাথে। তিনি জানান, অন্য বছরের তোলনায় এ বছর পূজা বেশ জমজমাট হবে। বর্তমান সরকার সকল ধর্মের নিরাপত্তা প্রদান করায় আমরা সকল পূজার ন্যায় এ পূজাও সুন্দরভাবে সম্পাদন করতে পারব। মনষা পূজার আয়োজক একই উপজেলার হারুনী গ্রামে অধীর দাস জানান, মঙ্গলবার সকাল বেলা পূজা শুরু হবে। এর পর দুপুরে অনুষ্ঠিত হবে অঞ্জলী প্রদান। সবশেষ বিকেলে বক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
এদিকে, মনসা পূজাকে ঘিরে জেলার অনেক এলাকায় বসেছে প্রতিমা তৈরীর হাট। অনেককে আবার নৌকায় করে প্রতিমা বিক্রি করতে দেখা গেছে। প্রতিমা তৈরীর কারিগর রঞ্জিত বলেন, অন্য বছরের তোলনায় এ বছর অনেক বেশি প্রতিমা তৈরী করেছি। কারণ এ বছর অগ্রিম অর্ডায় পেয়েছি অনেক বেশি।
অন্য এক প্রতিমা ভাস্কর বিকাশ পাল বলেন, এক মাস ধরে আমরা এই প্রতিমা তৈরি করছি। এক একটি প্রতিমার দাম ধরা হয়েছে ৬শ টাকা থেকে শুরু করে ১৫শ টাকা পর্যন্ত। তিনি বলেন, প্রতিমা তৈরীর উপকরণ যেমন পাঠ, রং সুতার দাম বেশি হওয়ায় অন্য বছরের তোলনা এ বছর প্রতিমা তৈরীতে খরচ বেশি পড়েছে।
প্রতিমা কিনতে আসা প্রদীপ দাস জানান, অন্য বছরের তোলনায় এ বছরের মূর্তি সুন্দ্র তবে দাম একটু বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com