রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদের চাচাতো ভাই সৈয়দ সাম্মুর দাফন সম্পন্ন ॥ জানাযার নামাযে মানুষের ঢল

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫১৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আজিজুর রহমান (কনর মিয়া) এর কনিষ্ঠ পুত্র এবং কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ এর চাচাত ভাই ও শ্যালক, বাংলাবাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবেদুর রহমান সাম্মুর জানাযার নামায গতকাল বেলা ১১টায় নিজ বাড়ী এনাতাবাদ গ্রামে অনুষ্ঠিত হয়। বিশাল নামাযে জানাযায় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। জানাযার নামাযের পূর্বে মরহুম সৈয়দ আবেদুর রহমান সাম্মুর রূহের মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। জানাযার নামাযে ইমামতি করেন সিলেট শাহজালাল (র.) দরগাহ মসজিদের সাবেক ইমাম ও বালাগঞ্জ উপজেলার গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী। পরে তাকে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানের দাফন করা হয়।
উল্লেখ্য, সৈয়দ সাম্মু গত ৬ আগস্ট লন্ডন থেকে দেশে ফেরেন। পরদিন তার নিজ বাড়ী এনাতাবাদ গ্রামে জ্বরে আক্রান্ত হলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রথীন্দ্র দেব তাকে চিকিৎসা দেন। ৯ আগস্ট শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে মৌলভীবাজার শহরের একটি কিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে পরদিন বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি ঘটলে প্রথমে তাকে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে ১২ আগস্ট রাত ১১টায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে লাইফ সাপোর্টে সিঙ্গাপুরের মাউন্ট এ্যালিজাবেথ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার ভোরে মারা যান। শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লাশ দেশে নিয়ে আসা হয়। তার বয়স হয়েছিল ৩২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, ১ ভাই, ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ সাম্মুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com