সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১৫ আগস্ট, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে রোটারী ক্লাবের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিরিষ তলা টেনিস মাঠ প্রাঙ্গঁনে বিভিন্ন প্রজাতির কয়েক সহস্রাধিক ফলজ ও বনজ চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। রোটারীয়ান এস.এম. মহসীন চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট এডভোকেট আবুল খায়ের। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপ সচিব আব্দুর রউফ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সেক্রেটারী এডভোকেট লুৎফুর রহমান তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোনাল ডাইরেক্টর পিপি শহীদ উদ্দিন চৌধুরী, পিপি এডভোকেট মতিন খাঁন, পিপি জগদীশ চন্দ্র মোদক, পিপি ফনি ভূষণ দাশ, পিপি শফিকুল ইসলাম সেলিম, আই পিপি মোতাব্বির হোসেন, পিপি সালাউদ্দিন আহমদ, পিপি সুখলাল সূত্র ধর, পিপি আব্দুল আউয়াল বারি, পিপি ফরিদ উদ্দিন আহমদ, সেন্ট্রাল ক্লাবের প্রেসিডেন্ট তবারক আলী লস্কর, রোটারীয়ান মোদাচ্ছির আলী টেনু, রোটারীয়ান মিজানুর রহমান শামীম, এডভোকেট কনক জোতি সেন রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারেক কৃষ্ণচন্দ্র, ইন্টারেক প্রেসিডেন্ট তাহমিনা বেগম শাকি সহ রোটারেক্ট ইন্টারেক্টের সকল সদস্য। উল্লেখ্য, শরীফ স্টোরের সার্বিক সহযোগীতায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও গীর্জায় বিনামূল্যে ঐ চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com