বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা এক মাস পরও গ্রেফতার হয়নি ফুলকাছ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি-হীরাগঞ্জ বাজারস্থ একটি বাসায় প্রবেশ করে পঞ্চম শ্রেনীর জনৈকা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ও শীলতাহানির ঘটনায় দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও পুলিশ বার বার অভিযান চালিয়ে ঘটনার নায়ক কথিত মানবাধিকার কর্মী ফুলকাছকে গ্রেফতার করতে পারেনি। গত রবিবার তার বাসায় অভিযান চালিয়েও আটক করতে ব্যর্থ হয়  পুলিশ। মামলার বাদীকে মামলা তুলে নিতে ফুলকাছ ও তার লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে ফুলকাছের বিরুদ্ধে গত ২৫ নভেম্বর নবীগঞ্জ থানায় শ্লীলতাহানির মামলা রেকর্ড করা হয়। জানা যায়,  উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারস্থ কাজী ফ্যাশনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিট ফরিদপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র ফুলকাছ মিয়া একই ভবনের ভাড়াটিয়ার কন্যা ৫ম শ্রেণীর ছাত্রীকে বাসায় একা পেয়ে গত ৮ নভেম্বর সকাল ১০ টার দিকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার ও কান্নাকাটি শোনে ছাত্রীর মা নীচ তলা থেকে ছুটে এসে মেয়েকে রক্ষা করেন। এ সময় ফুলকাছ ঘটনা না বলার জন্য ওই মেয়ে ও তার মাকে হুমকি দেয়। পরে মেয়ের পিতা বাসায় এসে ঘটনা সম্পর্কে অবহিত হয়ে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com