রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে সালিসের নামে চুরির ঘটনা ধামাচাপা এলাকায় অসন্তোষ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৬৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সালিস বৈঠক করে একটি চুরির ঘটনাকে মাটি চাপ দিলেন মাতব্বররা। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ২৭ জুলাই রাতে নাথপাড়া এলাকায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-৮ জুলাই রাতে মাধবপুর সংবাদ পত্রিকার এজেন্টের ছেলে সুশংকরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা একটি ল্যাপটপ, দেড় ভরি স্বর্ণ, ১ লাখ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে সুশংকর সুকৌশলে চুরি হওয়া ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়ার অরুণ দেবনাথ নামে জনৈক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা দিয়ে উদ্ধার করেন। এ ঘটনা জানাজানি হলে  বিষয়টি আপোষে নিষ্পত্তি করার উদ্যোগ নেয় স্থানীয় লোকজন। পরবর্তীতে গত ২৭জুলাই রাতে নাথপাড়া এলাকায় মহারাজ মিয়ার সভাপতিত্বে এক সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে নাথপাড়ার বিকাশ ও তপন দেবনাথ নামে দুই যুবককে চোর সাব্যস্থ করা হয়। চোরদের কাছ থেকে অন্যান্য চোরাই পণ্য উদ্ধার না করে ৩০ হাজার টাকা জরিমানা করে চুরির ঘটনাটি চাপা দেওয়া হয়েছে। এর আগেও তাদের বাড়িতে ৪ বার চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com