সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা তীরবর্তী গ্রামগুলোর বন্যা দুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকালে দীঘলবাক বাজারে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, সাবেক চেয়ারম্যান আবু সাইয়্যিদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সাংগঠনিক গোলজার মিয়া, ইউপি মেম্বার আফতাব উদ্দিন, ফখরু মিয়া, পিআইও জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ওই এলাকায় ৫ টন চাল ও নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দূর্গত মানুষদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, তাৎক্ষনিকভাবে সরকারের সীমাবদ্ধতার মধ্যে উল্লেখিত চাল ও টাকা বিতরণ করা হলো। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করবো। তিনি সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও বিত্তবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।
অপরদিকে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ ফখরু মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বন্যার্তদের মাঝে গতকাল ত্রাণ বিতরণ করা হয়েছে। ৩ শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com