মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে সন্তানের পিতার দাবিতে আদালতের দ্বারস্থ হলো এক কুমারী

  • আপডেট টাইম রবিবার, ৫ জুলাই, ২০১৫
  • ৪৮৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন এক অসহায় কুমারী মাতা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের দিন মজুর কন্যা চাকুরী নেয় নোয়াপাড়াস্থ সায়হাম স্পিনিং মিলে। মিলে আসা-যাওয়ার পথে ইয়াসমিনের উপর নজর পড়ে তারই চাচাতো ভাই হাবিবুর রহমানের ছেলে মাছুম মিয়া (২৫)’র। মাছুম বিভিন্ন কলা-কৌসুলে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং এক পর্যায়ে তা শাররীক সম্পর্কে রূপ নেয়। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা মেয়েটি বিয়ের জন্য চাপ দেয় মাছুমকে। কিন্তু মাছুম বিষয়টি এড়িয়ে যেতে তাকে। এক পর্যায়ে সম্পর্কের কথা অস্বীকার করে। এতে বাধ্য হয়ে অন্তঃসত্ত্বা মেয়েটি অনাগত সন্তানের পিতার পরিচয়ের দাবিতে গ্রামের মাতব্বরদের কাছে বিচার চায়। কিন্তু কোন সুবিচার না পেয়ে মেয়েটি বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক প্রয়োজনী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মাধবপুর থানায় প্রেরন করেন। এরই মধ্যে গত এক সপ্তাহ পূর্বে মেয়েটি একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই আশিষ কুমার মৈত্র জানান-অভিযোগের তদন্ত চলছে। তবে ডিএনএ টেষ্ট ছাড়া সন্তানের পিতৃ পরিচয় নির্ণয় করা হয়তো সম্ভব নাও হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com