শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

প্রার্থনা মানসিক প্রশান্তির উত্তম মাধ্যম

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ৬১৩ বা পড়া হয়েছে

মুফতী এম এ মজিদ
দো’আ বা প্রার্থনা প্রকৃত মানসিক প্রশান্তির একটি উত্তম মাধ্যম। কেননা দো’আতে অপ্রয়োজনীয় আকাঙ্কার কোন স্থান থাকে না। দো’আ আমাদের কামনা, বাসনাকে পরিশুদ্ধ করে। দো’আ আমাদের আত্মতুষ্টির চেতনায় উজ্জীবিত করে। এতে তুষ্টি ও পরিতৃপ্তির নিয়ামত আপনা-আপনি অর্জিত হয়। মনের উপর দুঃখ বেদনার যে কালো মেঘ ছায়া ফেলে তা অশ্র“-বিন্দু হয়ে ঝড়ে পরে এবং এভাবে দুঃখ-কষ্টের তিক্ততা হ্রাস পায়। মহান আল্লাহ তা’আলা বলেন, জেনে রাখো, আল্লাহর যিকর (স্মরণ) দ্বারাই হৃদয় সমূহ শান্তি ও স্বস্থি লাভ করে। লোকেরা যদি দো’আ বা প্রার্থনার আশ্রয় না নিত, তাহলে দুনিয়া আজ একটি বিরাট পাগল গারদে পরিনথ হতো। আল্লাহ তা’আলা ঔষধের মধ্যে রোগ নিরাময়ের মতা প্রদান করেছেন। তেমনি দো’আ বা প্রার্থনার মধ্যেও এক ধরণের ক্রিয়াশীল শক্তি রেখে দিয়েছেন।
প্রকৃত পক্ষে নৈতিক রোগ ব্যধিতে তো দো’আ বা প্রার্থনা আরো বেশি নিশ্চিতভাবে কার্যকর হয়। কাজেই একে নিরর্থক বা অর্থহীন ভাবা নৈতিক দিক থেকেই একটি ক্ষতির কাজ। আমরা এই মর্মে দো’আ বা প্রার্থণা করি যে ঐ শক্তির একটা অংশ বিশেষ যেন আমাদের প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্ট হয়ে যায়। এমন কি, টিক দো’আ করার সময়ই আমাদের মানবীয় শক্তির ঘাটতি অনেকটাই পূর্ণতা লাভ করে এবং আমরা খুব দ্রুত মজবুত ও শক্তিশালী হয়ে উঠি।
লেখক
খতিব-হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ।
০১৭১১-৮৫১৪০৬

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com