শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে প্রতারণার শিকার মহিলা পরিবারের ঈদ আনন্দ ধুলিস্যাত

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ৫৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর প্রতারণা শিকার হয়েছেন এক মহিলা। একটি প্রতারক চক্র ওই মহিলার কাছ থেকে ২৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার মহিলা হচ্ছেন-উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের গুপ্তগাঁও (গোতগাও) গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুুপুরের দিকে ইনাতগঞ্জ বাজারের সোনালী ব্যাংকের নিচেই প্রতারণার ঘটনাটি ঘটেছে। প্রতারিত মোর্শেদা বেগম জানান, লন্ডন থেকে এক আত্মীয় তার নামে ইনাতগঞ্জ বাজারের সোনালী ব্যাংকে ২৬ হাজার টাকা প্রেরণ করেন। টাকা উত্তোলনের সময় ব্যাংকের ভিতরেই চেয়ারের মধ্যে ছদ্মবেশী এক প্রতারক বসা ছিল। মোর্শেদা টাকা নিয়ে নিচে আসার পর ওই প্রতারকটিও তার সাথে আসে এবং উত্তোলনকৃত টাকা ভাল করে গুনে নেয়ার জন্য বলে। টাকা কম বা জাল থাকতে পারে বলে মোর্শেদাকে প্রতারকটি জানায়। এক পর্যায়ে টাকা গুনে দিবে বলে প্রতারক নিজেই মোর্শেদার ব্যাগ থেকে টাকাগুলো তার হাতে নিয়েই চম্পট দেয়। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন মোর্শেদা বেগম। সুন্দরভাবে ঈদ করার জন্যই আত্মীয় তাকে টাকাগুলো দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মোর্শেদার পরিবারের ঈদ আনন্দ ধুলিস্যাত করে দিল প্রতারকচক্র। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেক মানুষ ওই প্রতারককে খোঁজাখুজি করেও তার হদিস পাননি।
ইতিপূর্বে নবীগঞ্জ শহরেও একই কায়দায় বেশ কয়েকটি প্রতারণার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com