সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ইয়াবা বিক্রেতাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান

  • আপডেট টাইম সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ৬১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মুহাম্মদ আলী জব্বার নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার সাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ আলী জব্বার মাধবপুর পৌর শহরের পশ্চিম মাধবপুর গ্রামের মৃত দেলোয়ার আলীর ছেলে।
শনিবার রাতে ধর্মঘর বিজিবি সুবেদার আবু হানিফের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে মুহাম্মদ আলী জব্বারকে ১০টি ইয়াবাসহ আটক করে। গতকাল রোববার সকালে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক।
উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী জব্বার মাদক স¤্রাট আলী আকবরের ছোট ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com