শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দুর্লভপুর গ্রামে জোরপূর্বক রাস্তা নির্মাণে বাধা দেয়ায় সংঘর্ষ ॥ মহিলাসহ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘনাটি ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের আলিম উদ্দীনের বাড়ীর পাশ দিয়ে যাওয়া রাস্তাটির কিছু অংশ ভেঙ্গে পাশের পুকুরে বিলীন হয়ে যায়। এতে মকছুদ আলী ও তার লোকজন জোরপুর্বক আলীম উদ্দিনের বাড়ির জায়গা দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালায়। এতে আলীম উদ্দিনের লোকজন বাধা দেন। এতে মকছুদ আলী ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলিমের বাড়ীতে হামলা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহত অবস্থায় জহুর আলী, সমুজ আলী, সুরুজ আলী, দরবেশ আলী, জুয়েল মিয়া, রুবেল মিয়া, জুনাব আলী, মোহন মিয়া, ভুইয়া মিয়া ও কামাল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com