শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রতিপক্ষের আহতদের চিকিৎসায় সহায়তা করায় হাসপাতালে যুবকের উপর হামলা

  • আপডেট টাইম শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিপন (২২) নামে এক যুবককে আধুনিক জেলা সদর হাসপাতালে অতর্কিতে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। সদর উপজেলার দুর্লভপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় আলিম উদ্দিনের পক্ষের আহত লোকজনের চিকিৎসা কার্যক্রমে সহায়তা করায় মকসুদ আলীর ভাতিজা ফিরোজের পুত্র আরিফের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটায় বলে জানা যায়। আশংকাজনক
(১ম পৃষ্ঠার পর)  অবস্থায় রিপনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র।
একটি রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল বিকেলে শহরতলীর দুর্লভপুর গ্রামের মকসুদ আলী ও আলিম উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত উভয় পক্ষের লোকজন চিকিৎসার জন্য হাসপাতাল আসে। এ সময় আলিম উদ্দিনের পক্ষের কামাল সহ অন্যান্য আহতদের চিকিৎসা করাতে রিপন সহযোগিতা করেন। এতে তার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠে মকসুদ আলীর পক্ষের লোকজন। রাত প্রায় সাড়ে ১০ টার দিকে রিপন হাসপাতালের ভেতর থেকে জরুরী বিভাগের সামনে রাস্তায় আসে। এ সময় মকসুদ আলীর ভাতিজা ফিরোজ আলীর পুত্র আরিফের নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত রিপনের উপর অতর্কিতে হামলা চালায়। এতে সে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়। সাথে সাথে তাকে জরুরী বিভাগে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com