বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাটে দুর্ধর্ষ ডাকাতি ৫ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা গৃহকর্তার বসত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সবাইকে হাত’পা বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার, কাপড়-চোপড়, মোবাইলসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে ৫ ডিসেম্বর গভীর রাতে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের জামি মিয়ার বাড়ীতে। গৃহকর্তা জামি জানান, রাত প্রায়  ৪টার দিকে ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে সবাইকে জিম্মি করে রাখে। এক পর্যায়ে ওড়না দিয়ে বেঁধে ফেলে সবাইকে। এরপর চালায় লুটতরাজ। ডাকাতরা চলে যাবার পর জামি মিয়া তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুড়েন। গত মাসে একই ইউনিয়নের বনগাঁও গ্রামের সেলিম মিয়ার বাড়ীতে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়েছিল। এসময় রানীগাও, মিরাশী ও সানখলা ইউনিয়নে আরো ৪টি ডাকাতি হয়। ডাকাতির ঘটনা নিয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ চুরি মামলা নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com