বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মাধবপুরে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর খুনের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টি হত্যা মামলা পুলিশ এখনো কোনো কুলকিনারা করতে পারেনি। মামলার আসামীরা এখনো কেউ পুলিশের হাতে ধরা পড়েনি। এ নিয়ে মামলার বাদি বৃষ্টি হত্যার সুবিচার পাবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করেছে। মামলার বাদি বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন জানান, মাধবপুর উপজেলার ইটাখোলা কাশিপুর গ্রামের জলফু মিয়ার মাদকাসক্ত বখাটে ছেলে আছিবুল ইসলাম শান্ত তার স্কুল পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃষ্টিকে প্রায়ই উক্তত্য করত। এ ঘটনার জের ধরে গত ৯ নভেম্বর বৃষ্টিকে ধষর্নের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার সঙ্গে যুক্ত আছিবুলের পরিবারের সদস্যরা প্রভাব খাটিয়ে তড়িঘড়ি করে লাশ দাফন করে। এ ঘটনায় বৃষ্টির মা শেখ হাজেরা খাতুন হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল হাকিম আদালতে বাদি হয়ে মামলা করেন। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াছিনুল হক মামলাটি তদন্ত করছেন। তবে আসামীরা পলাতক থাকায় পুলিশ এখনো কোনো আসামীকে গ্রেফতার করতে পারেনি। বৃষ্টির বাবা শামসুল ইসলাম বলেন, আসামীরা এলাকার প্রভাবশালী লোক বিধায় তাদের উপর চাপ সৃষ্টি করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইয়াছিনুল হক জানান, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com