শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ২০ জুন, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার রাজিউড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, রাজিউড়া গ্রামের খোর্শেদ আলীর ছেলে লাউছ এর সাথে একই গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুন নূরের বাড়ির পাশের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে হামিদ মিয়া, আব্দুর রহিম, খোর্শেদ, লাউছ, পুতুলা বেগম, পারভেজ, দিলু, আয়েশা, রাজিয়া, জরিনাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। পরে স্থানীয় মুরুব্বীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com