শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা ॥ বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০১৫
  • ৬৫৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা বিরাজ করছে। নানা সমস্যার মধ্যে হাসপাতালের বহিঃবিভাগে ভর্তিকৃত রোগীদের দূর্ভোগের সীমা নেই। বিছানাপত্র, ঔষধ ও বিশুদ্ধ পানির তীব্র সংকট বিরাজ করছে। যে সব বিছানা চাদর, বালিশ ও মশারী রয়েছে তাও ময়লাযুক্ত। ডায়েরীয়াসহ বিভিন্ন রোগের পর্যাপ্ত ঔষধ পত্রের রয়েছে তীব্র সংকট। বিশুদ্ধ পানির অভাবে রোগীদের দূর্ভোগের শেষ নেই। এ ব্যাপারে কর্তৃপক্ষ উদাসীন। এছাড়া ময়লা আর্বজনা ও দুর্গন্ধে ভরপুর অত্র হাসপাতাল। পরিস্কার পরিচ্ছন্নতার অভাব প্রকট। নি¤œমানের খাবার পরিবেশন করারও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, গেল মে মাসের প্রথম দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। পরদিনই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বহিঃবিভাগের প্রত্যেকটি বেডে নতুন বিছানা চাদর, বালিশ এবং পুরো হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ছিলনা। পরিদর্শন শেষ আবার ময়লাযুক্ত চাদর ও বালিশ ব্যবহার করা হচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন বিছানা চাদর ও বালিশের তীব্র সংকট রয়েছে। যেগুলো চাদর রয়েছে তা ময়লা হলে ধোপার কাছে দেওয়ার পর রোগীদের আর চাদর দেয়া সম্ভব হয়না। ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করে জানা যায়, ভর্তি হওয়ার পর নানা বিড়ম্বনা ও দুর্ভোগ পোহাতে হয়। সময় মতো ডাক্তার পাওয়া যায়না, প্রয়োজনীয় ঔষধগুলো বাহির থেকে খরিদ করে আনতে হয়। বিছানাপত্র নেই, যা দেয়া হয় তাও আবার ময়লাযুক্ত। এছাড়া ওই হাসপাতালে গভীর কোন নলকুপ নেই। যেটা আছে তার পানিও ব্যবহার উপযোগী নয়। ফলে বিশুদ্ধ পানির অভাবে নানা রোগ জীবানুর সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের টিএইচও এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com