সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে কাউন্সিলর পুত্রের অনৈতিক কান্ড! ॥ অবশেষে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রেকর্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ৫১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক দিন ধর্ষণ করার অভিযোগে নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সুন্দর আলীর পুত্র ছাত্রদল নেতা শয়ন আহমদের বিরুদ্ধে গত বুধবার গভীর রাতে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়েছে। চাঞ্চল্যকর এ মামলার বাদীনি প্রতারনার শিকার পৌর এলাকার রাজনগর গ্রামের আব্দুল ওয়াহিদের কলেজ পড়ূয়া কন্যা (২০)। মামলা দায়েরের খবর পেয়ে প্রতারক প্রেমিক শয়ন আহমদ আত্মগোপনে রয়েছে বলে সুত্রে জানা গেছে। মামলায় শয়নের পিতা কাউন্সিলর সুন্দর আলীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, শয়নের পিতার নিকট বিচার প্রার্থী হলে তিনি বাদীনিকে পুত্রবধূ হিসেবে গ্রহনের আশ্বাস দিয়ে বাদিনীর আলামত নষ্ট করার অপচেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় আত্মীয়-স্বজন ও মুরুব্বীয়ান বিষয়টি নিয়ে একাধিক বৈঠক করেও কোন সুরাহা না হওয়ায় গত রবিবার থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন বিষয়টি স্থানীয় ভাবে সমাধানের জন্য কাউন্সিলর সুন্দর আলীর প্রতি আহ্বান জানান। এতেও কোন কর্ণপাত না করায় অবশেষে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারী ও শিশু নির্যাতনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com