বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন করা সম্ভব নয়-পুলিশ সুপার

  • আপডেট টাইম বুধবার, ১০ জুন, ২০১৫
  • ৫০৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন-পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধনের জন্যই কমিনিটিং পুলিশি ব্যবস্থা। জনসাধারণের সহযোগিতা ছাড়া সমাজ থেকে স্বল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব হবে না। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জকে মাদক ও অপরাধ মুক্ত করার আপ্রান চেষ্টা করব। পুলিশের ভাল কাজগুলোর স্বীকৃতি দিয়ে উৎসাহ দেয়া উচিৎ। তিনি মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে থানা পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম। ওসি তদন্ত কে এম আজমিরুজামানের পরিচালনায় সভায় চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু, শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি আইয়ুব খান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু, কাউন্সিল গোলাপ খান, আওয়ামীলীগ নেতা রহম আলী, জাহেদ খাঁন, আন্দুর নূর, শাহ সৈয়দ হাবিবুল্লাহ সূচন, আব্দুল কুদ্দুছ মাখন চকদার, অলিউর রহমান, বেবী টেক্সী সমবায় সমিতির সভাপতি ফিরোজ মিয়া, ইউপি সদস্য আব্দুর রশিদসহ বিভিন্ন এলাকা থেকে মুরুব্বীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com