শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

জেলার ৪ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১২ প্রার্থী * আওয়ামীলীগ ৪, জাপা ৪ * আওয়ামীলীগ বিদ্রোহী-২, * জাপা বিদ্রোহী-১, *স্বতন্ত্র-১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জের ৪টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ৩ বিদ্রোহী প্রার্থীসহ ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বেলা ৫টা পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তা, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে তারা এ মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে শাহনেওয়াজ মিলাদ গাজী (আওয়ামীলীগ), বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা মেজর (অবসরপ্রাপ্ত) সুরঞ্জন দাশ (আওয়ামীলীগ) এবং আব্দুল মুনিম চৌধুরী বাবু (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুল মজিদ খান (আওয়ামীলীগ), শংকর পাল (জাতীয় পার্টি) এবং আফছারুল আহমেদ রূপক (স্বতন্ত্র)। হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে অ্যাডভোকেট মোঃ আবু জাহির (আওয়ামীলীগ) ও আতিকুর রহমান আতিক (জাতীয় পার্টি)। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে অ্যাডভোকেট মাহবুব আলী (আওয়ামীলীগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহমেদ (স্বতন্ত্র), আব্দুল আহাদ চৌধুরী শাহীন (জাতীয় পার্টি) এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী কাউছারুল গণি (স্বতন্ত্র)। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামীলীগ থেকে ২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা জানান- শাহ নেওয়াজ মিলাদ গাজী ও সুরঞ্জন দাশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি বলেন- এক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেয় তাকে দলীয় প্রার্থী রেখে অপরজনের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com