বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আউশকান্দিতে সিএনজি চুরির জের ॥ ধাওয়া পাল্টা ধাওয়া ॥ সিএনজি শ্রমিকদের ধর্মঘট ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম শনিবার, ৩০ মে, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের মাদ্রাসা রোডের আধুনিক ভবনের গাড়ি পার্কিং সেন্টার থেকে সিএনজি শ্রমিকের ১টি সিএনজি অটোরিক্সা চুরির ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে সিএনজি শ্রমিক ও কতিপয় সামাজিক বিচারকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। উত্তেজিত সিএনজি শ্রমিকদের চরম হট্টগোলের কারনে ভন্ডুল হয় সামাজিক বিচার। আউশকান্দি নবীগঞ্জ আঞ্চলিক মহা সড়ক গতকাল বিকালে প্রায় আধা ঘন্টা রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রাখে। পরে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে যান চালাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবী, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবাসায়ী আব্দুল tryi (1)করিম তুতা মিয়ার পার্কিং সেন্টার থেকে গত ১৯ মে একই এলাকার রায়পুর গ্রামের মহশিন মিয়া নামের সিএনজি চালকের ১টি সিএনজি অটোরিক্সা রহস্য জনক ভাবে চুরি হয়। এ ঘটনায় আউশকান্দি সিএনজি অটোরিক্সা শ্রমিকরা গতকাল শুক্রবার দিন ব্যাপী ধর্মঘট পালন করে। সিএনজি চুরির ঘটনায় বাদ জুমআ আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ এর ব্যবসা প্রতিষ্টানের সম্মূখে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সামাজিক বিচার চলে। এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সিএনজি মালিক সমিতির সভাপতি হাজী সানুর আলম, বিশিষ্ট মুরুব্বি সামছুল আলম কনা মাস্টার, উপজেলা জাতীয় পাটির আহবায়ক ও সামাজিক বিচারক ডাঃ শাহ আবুল খায়ের, সিএনজি শ্রমিকের সভাপতি খালেদ আহমদ জজ, সাবেক সভাপতি দিলশাদ আহমদ, বাজার ব্যবসা সমিতির সহ সভাপতি ফজলুল করিম মিছবাহ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, পার্থ সারতি পাল, ফকির ফজলু মিয়া, আব্দুল মুকিত সহ কয়েক শত জনতা। সালিশ বিচার চলাকালীন সময়ে হঠাৎ চরম হট্টগোলের সৃষ্টি হলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়। এদিকে উত্তেজিত শ্রমিকরা সড়ক অবরোধ সহ কঠোর অবস্থানে থাকার সংবাদ পেয়ে নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খাঁন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। সিএনজি শ্রমিকরা জানায়, তাদের অপর শ্রমিক মহশিনের মালিকানাধীন সিএনজি অটোরিক্সাটি আব্দুল করিম তুতার পার্কিং সেন্টার থেকে রহস্য জনক ভাবে চুরি হয়। ওই সিএনজি অটোরিক্সাটি গতকাল শুক্রবার ফিরিয়ে দেওয়ার কথা ছিল আব্দুল করিম তুতার । এতে আব্দুল করিম তুতা নানা কৌশল অবলম্বন করে শ্রমিকদের সাথে বিরোধ সৃষ্টি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com