বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কিবরিয়া ব্রিজ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মে, ২০১৫
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্্রীজ এলাকায় একটি ব্যবসা প্রতিষ্টানে হামলা ভাংচুর লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় প্রতিপক্ষের হামলায় ব্যবসা প্রতিষ্টানের মালিক ও তার ছোট ভাই গুরুতর আহত হয়েছে।  তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, উমেদনগর গ্রামের মনছুর আলীর একটি দোকান জোরপূর্বক দখল করে নেয় একই এলাকার আনোয়ার আলী ও তার লোকজন। এ ঘটনা নিয়ে তাদের সাথে বিরোধ চলে আসছে। এ কারণে ওই সময় ওই ব্রীজের উত্তর পার্শ্বে মনছুর আলীর ব্যবসা প্রতিষ্টানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় মনছুরের ছোট ভাই শমসের আলী বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তার বড় ভাই মনছুর আলী ঘটনাস্থলে পৌছুলে তাকেও পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় শমসের আলীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, মার্চেন্ট এসোসিয়েশনের সহ সভাপতি সামছু মিয়া ও স্থানীয় বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com