রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

জেলা কালেক্টরেট ভবনে ওয়াই-ফাই ব্যবস্থার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা কালেক্টরেট ভবনকে ওয়াই-ফাই এর আওতায় নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় বিশেষ প্রযুক্তির মাধ্যমে এ ওঢাই-ফাই ব্যবস্থা চালু করা হয়। গতকাল জেলা প্রমাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার আনুষ্টানিক ভাবে ওয়াই-ফাই ব্যবস্থার উদ্বোধন করেন। এর মাধ্যমে কালেক্টরেট ভবনে বিনা তারে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর জন্য বিশেষ কোড নাম্বার রয়েছে। এ জন্য যে কেউ ইচ্ছে করলেই এ ওয়াই-ফাই সুবিধা ভোগ করতে হবে না। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রউফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ সালেহ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, ভিপি জিপি এডঃ প্রবাল মোদক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com