বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ইজ্জত হত্যা মামলার প্রধান আসামী কয়েস গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলি গ্রামের ইজ্জত আলী হত্যা মামলার প্রধান আসামী ইমতিয়াজ আব্দুল্লাহ কয়েসকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর আড়াই টায় হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়স্থ বাসা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম তাকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায়, ৯ ফেব্র“য়ারী উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলী গ্রামের ইজ্জত আলী গংদেরকে রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধা দেয় গিয়াস উদ্দিন ও তার লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইজ্জত আলী (৪৫)কে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এবং চিকিৎসাধীন অবস্থায় ইজ্জত আলী মৃত্যুবরন করে। এ ব্যাপারে ইজ্জত আলীর ছেলে নাঈম মিয়া বাদী হয়ে ইমতিয়াজ আব্দুল্লাহ কয়েসকে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com