রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে শিল্পী খুনের ঘটনায় এক ঘাতকের দায় স্বীকার

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার রামেশ্বর গ্রামের হতদরিদ্র কিশোরী শিল্পী রানী সরকার খুনের ঘটনায় পুলিশের হাতে আটক রাজ মোহন আদালতে ম্যাজিষ্ট্রেটের কাছে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আটক রাজ মোহন নাসিরনগর উপজেলার উড়িয়াইন গ্রামের মৃত মনমোহন সরকারে ছেলে। আসামী রাজ মোহন সরকারকে সোমবার বিকালে হবিগঞ্জ বিচারীক হাকিম আদালতে হাজির করলে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে আরো ৪/৫জন খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাধবপুর থানার পরিদর্শক তদন্ত আজমিরুজ্জামান জানান, তার স্বীকারোক্তির সূত্র ধরে পলাতক ঘাতকদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে রাজমোহন সহ একদল দু®কৃতিকারী রামেশ্বর গ্রামের বিনোদ সরকারের কিশোরী কন্যা শিল্পী সরকারকে নৃশংসভাবে খুন করে বাড়ির পাশে একটি ঢেড়শ ক্ষেতে ফেলে রাখে। এ ব্যাপারে বিনোদ সরকার বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com