শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নবীগঞ্জ প্রবাসীর বাড়ীতে ডাকাতির ১মাস পর উড়ো চিঠি ॥ ‘তুমি দুই লক্ষ টাকা রাখবে, নাইলে তুমারে মারিলাইমু, তোমার ফুলারে মারিলাইমু’

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘সফিক মিয়া তুমি দুই লক্ষ টাকা রাখবে, নাইলে তুমারে মারিলাইমু, তোমার ফুলারে মারিলাইমু’-এমন একটি উড়ো চিঠি কে বা কারা নবীগঞ্জ উপজেলার আলীপুর কান্দিপাড়া বাগবাড়ী’র গেইটে ফেলে যায়। গত সোমবার সকালে শফিকুল হক চৌধুরীর বাড়ীর লোকজন ওই বেনামী চিঠিটি পাওয়ার পর এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ এ বাড়ীতেই ১ মাস আগে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ৬/৭ জনের একটি ডাকাত দল প্রচন্ড বৃষ্টির মাঝে বাড়ীর দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। যা হবিগঞ্জের স্থানীয় পত্রিকায় ছাপা হয়। তার পর বিভিন্ন সময় ০১৭৯৭৯০৪৬৩৯ সহ একাধিক নাম্বার থেকে মোবাইলে ওই বাড়ীর শফিকুল হক চৌধুরীর ভাই যুক্তরাজ্য প্রবাসী মজিবুল হকের নাম্বারে হুমকি দেয়া হচ্ছে। মোবাইলে টাকা রেডি রাখার জন্য বলে এবং তারা যেকোন সময় আসবে বলে হুমকি দেয়। গতকাল মঙ্গলবার শফিকুল হক চৌধুরী নবীগঞ্জ থানা এব্যাপারে একটি জিডি করেন। জিডি নং ৮২৮, তারিখ ১৯ মে। থানায় অভিযোগ দায়েরের পর নবীগঞ্জ থানা পুলিশ হুমকিদাতাদের খুজছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com