শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

অতিরিক্ত মহা-পরিচালক আসবেন তাই

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০১৫
  • ৪৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের দৃশ্যপট পাল্টে গেছে। যে হাসপতালে নাকে রোমাল চেপে ঢুকতে হত সে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন। গতকাল মঙ্গলবার সরজমিনে এমনই চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেল, ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অতিরিক্ত মহা-পরিচালক আসছেন। আর তাই ঝকঝকে করতে ব্যস্ত হাসপাতালের সবাই। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সাদা, কাপড়ের পর্দা, বালিশের কভার, এবং চিকিৎসক থেকে শুরু করে সাধারণ কর্মচারিদেরকেও সাদা পোষাক পড়া দেখা গেছে। তাছাড়া হাসপাতালের কোন ওয়ার্ডে ময়লা আর্বজনা নেই। ডাক্তার, নার্সসহ বিভিন্ন কর্মচারিরা রোগীদেরকে ঠিকমতো চিকিৎসা দিচ্ছেন। সকল ডাক্তাররাই সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যস্তা থাকতে দেখা গেছে। তাছাড়া হাসপাতাল থেকে রোগীদেরকে ফ্রি ঔষধও দেয়া হচ্ছে। কয়েকজন রোগীর সাথে আলাপ হলে তারা বলেন, যদি প্রতিদিন হাসপাতালের চিত্র এমন হতো তাহলে আমাদের কোনো দুঃখ কষ্ট থাকতো না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com