সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জ শহরের সুগন্ধা স্ন্যাক্সে চুরির ঘটনায় থানায় অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৭১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের সুগন্ধা স্ন্যাক্সে দুঃসাহসিক চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাতে দোকানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ছালিক মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণে জানা যায়, গত বৃহষ্পতিবার গভীর রাতে চোরেরা শহরের নতুন বাজারে (ট্রাফিক পয়েন্ট) অবস্থিত সুগন্ধা স্ন্যাক্সের পিছনের গ্রীলের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ প্রায় ১৫ হাজার টাকা সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এব্যাপারে দোকানের স্বত্বাধিকারী মোঃ ছালিক মিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি রাত অনুমান ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। সকালে ঘুম থেকে তিনি দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। দোকানে প্রবেশ করে তিনি দেখেন তার ক্যাশবাক্স ভেঙ্গে চোরেরা নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ২২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। প্রায় দুই মাস পূর্বেও তার দোকানে চোরেরা হানা দিয়ে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com