শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কালিশিরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি তদন্তের জন্য বিদ্যালয়ের দাতা আঃ মন্নাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার কালিশিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান নীতিমালা ভঙ্গ করে ৬ষ্ঠ শ্রেণী হতে ৮ম শ্রেণী পর্যন্ত ২’শ টাকা থেকে ৩’শ টাকা পর্যন্ত ছাত্র ছাত্রীদের কাছ ভতি ফি আদায় করছেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ভর্তি ফি নেওয়ার কথা নয়। তথ্য সূত্রে জানা যায়, শুধু মাত্র ৮ম শ্রেণীর রেজিষ্ট্রশন ফ্রি বাবদ ৬০ টাকা আদায় করা যাবে। কিন্তু তিনি এ সুযোগকে কাজে লাগিয়ে সকলের কাছ থেকেই টাকা আদায় করছেন। এ অর্থ আদায় নিয়ে অভিভাবকদের সাথে প্রায়ই বাক বিতন্ডা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সরকারি নির্দেশে ঐ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণী খুলে ছাত্র ছাত্রী ভর্তি করা শুরু হয়। বর্তমানে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণীতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com