সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মেয়র প্রার্থী সেলিমকে হাতকাটাপুর ও যশের আব্দা একতা যুব সংঘের সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হাতকাটাপুর ও যশের আব্দা একতা যুবসংঘের কর্মীরা মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়েছেন ও মেয়র পদে নির্বাচিত করতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। গতকাল একতা যুবসংঘের সভাপতি ইমরান মিয়ার সভাপতিত্বে ও ওয়ারিশ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় বক্তারা বলেন যুবসমাজের প্রতিনিধি আতাউর রহমান সেলিম মেয়র নির্বাচিত হলে অবহেলিত হাতকাটাপুর ও যশের আব্দার জনগনের কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে। এতে বক্তব্য রাখেন আব্দুর রহিম, স্বপন মিয়া, বাহার আলী, মোতালিব মিয়া, সফিক মিয়া প্রমুখ। প্রধান অথিতি হিসেবে বক্তৃতাকালে জননেতা আতাউর রহমান সেলিম বলেন, তিনি নির্বাচিত হতে পারলে হবিগঞ্জের উন্নয়নের প্রানপুরুষ জননেতা এডভোকেট আলহাজ্ব আবু জাহির এমপির নেতৃত্বে হবিগঞ্জ পৌরসভার প্রতিটি পাড়া মহল্লার ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট ইত্যাদির উন্নয়ন করে হবিগঞ্জকে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করাই তার স্বপ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com