শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

মাধবপুর সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারকারী চক্র সক্রিয়

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রতিবেশী দেশে মানব পাচারে আবারও সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ আদম পাচারকারী চক্র। মাঝে-মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হাতে অবৈধ অনুবেশকারীরা আটক হলেও পাচারকারীরা থাকে ধরা ছোয়ার বাহিরে। স্থানীয় বিভিন্ন সূত্র জানায়-ভারতীয় সীমান্ত ঘেষা মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর, আলীনগর, কালীকাপুর, চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা, নয়নপুর, কমলপুর দেবীপুর, চৈতন্যপুর, শাহজালালপুর, রাজনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে প্রতিবেশী ভারতে মানব পাচার করে থাকে এ চক্রটি। আবার ভারত থেকেও অবৈধ ভাবে বাংলাদেশে মানব গ্রহন করে থাকে। এ ক্ষেত্রে ভারতেও তাদের নিজস্ব লোক রয়েছে। যারা অর্থের বিনিময়ে মানব আনা নেওয়া করে থাকে। বিশেষ করে ভারতীয় কাঁটাতারের বেড়া ভেদ করে লোকজনকে পাচার করে থাকে। এ কাজে পাচারকারীরা ভাড়া চালিত মোটর সাইকেল, প্রাইভেটকার, অটোরিক্সা (সিএনজি) ব্যবহার করছে থাকে। প্রতি মাসে বিজিবি সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আদম পাচার ও চোরাচালান প্রতিরোধে গণ সচেতনা সৃষ্টির লক্ষ্যে সভা করে থাকে। অবস্থা দৃষ্টে মনে হয় ওই সভাগুলো শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ। বিগত ৪ মাসে শুধুমাত্র উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে বিজিবি সদস্যদের হাতে ২৭ জন লোক আটক হয়েছে।
স্থানীয় বিশ্বস্থ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের নয়নপুর, কমলুর, রাজনগর, ধর্মঘর ইউনিয়নের আলী নগর গ্রামের কথিপয় ব্যক্তি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য হিসাবে পাচার কাজ চালিয়ে যাচ্ছে। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com