বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গৌরাঙ্গ মহাপ্রভুর আদি নিবাস পরিদর্শন করলেন ভারতীয় সহকারী রাষ্ট্রদূত

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত সোমনাথ হালদার শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আদি নিবাস পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ। গত ২ মে দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে অবস্থিত মহাপ্রভুর আদি নিবাসে সংকীর্তন করে রাষ্ট্রদূতসহ অতিথিদের নিয়ে যাওয়া হয়। এসময় অতিথিবৃন্দ মহাপ্রভুর বিগ্রহসহ মন্দির পরিদর্শন করেন। পরে মন্দিরের অধ্যক্ষ মহাপ্রভুর বংশধর গুরুদেব শ্রীরাধাবিনোদ মিশ্র এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল আলম খান, কৃষিবিদ সন্তোষ কুমার সাহা, মহাপ্রভু সেবক সংঘের কেন্দ্রীয় মহাসচিব অরুন নাগ, ধীরেন্দ্র পাল প্রমূখ। সভায় মহাপ্রভু অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখার অনুরোধ করা হলে সহকারী রাষ্ট্রদূত সোমনাথ হালদার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ ভারতীয় ভিসা জটিলতা বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র ই-টোকেন নিয়ে জটিলতা সৃষ্টি করছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com