মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং পুলিশের বিশেষ অভিযান সাজাপ্রাপ্তসহ ১৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৮১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ১৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে বানিয়াচং থানার এসআই আরিফুর রহমান, এসআই মধুসূদন রায়, এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই জাকির হোসেন, এএসআই মনির উদ্দিন, এএসআই আব্দুল ছালামসহ পুলিশ সদস্যরা বানিয়াচং থানাধীন সুনামপুর, প্রথমরেখ, যাত্রাপাশা, ও কাকুড়া গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নারী ও শিশু নির্যাতন দমন মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার আসামীসহ ১৩আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন-সাজাপ্রাপ্ত আসামী সুনামপুর গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে আব্দুল মালেক,  একই গ্রামের আ: গফুরের ছেলে মো: সুফি মিয়া ওরফে সুফি, এবং আব্দুল, প্রথমরেখ গ্রামের আব্দুল লতিফের ছেলে দুলা মিয়া, খেলা মিয়া, মিয়া হোসেন এবং মিয়া হোসেনের ছেলে রিপন মিয়া। এছাড়া গ্রেফতারী পরোয়ানার আসামী যাত্রাপাশা গ্রামের মঙ্গল উল্লার ছেলে মো: সদাগর মিয়া, কাকুড়া গ্রামের শাহ আব্দুর রহমানের ছেলে লিটন মিয়া এবং একই গ্রামের শাহ আরজত আলীর ছেলে মো: শাহ আলমগীর, সাহেব আলী ও সাবেদ আলীকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com